বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনশনিবার, ১৬ মে, ২০২৬
বিনোদন

যে ছবি মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন কারিনা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সেই সঙ্গে প্রকাশ করছেন ব্যক্তিগত মু...

karina-kaysar-2

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সেই সঙ্গে প্রকাশ করছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি ও গল্প। এমনই এক আবেগঘন স্মৃতি সামনে এনেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি সাদাকালো ছবি প্রকাশ করেন রুম্মান। প্রকাশিত ছবিতে রাস্তায় তাকিয়ে থাকতে দেখা যায় কারিনাকে। তার মুখে ছিল মৃদু হাসি। ছবিটি প্রকাশ করে ক্যাপশনে রুম্মান লেখেন, কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটস আপ করেছিলাম।

কারিনা বলেছিলেন, ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন!

লিভার–সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কারিনার। ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে যান কারিনা।

কনটেন্ট ক্রিয়েশন, নাটক ও ওটিটি জগতে নিজের কাজের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন, রেখে যাচ্ছেন স্মৃতি ও ভালোবাসার বার্তা।

কারিনামৃত্যুসামাজিক মাধ্যমস্মৃতিচারণ