বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
বিবিধ

‘ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার আলোচনায় ‘নেতানিয়াহু’ মহিষ

এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের ওজন ৭১৩ কেজি। তারই পাশে দাঁড়ানো নেতানিয়াহুর ওজনও প্রায় কাছাকাছি ৭৬০ কেজি। একসঙ্গে তাদের বেড়ে ওঠা। কখনও কখনও তারা খ...

36f9a9ad03369f6f70d7aa68ae9774b1-6a048b8c83816

এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের ওজন ৭১৩ কেজি। তারই পাশে দাঁড়ানো নেতানিয়াহুর ওজনও প্রায় কাছাকাছি ৭৬০ কেজি। একসঙ্গে তাদের বেড়ে ওঠা। কখনও কখনও তারা খুনসুটিতে মেতে উঠে। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখতে প্রতিনিয়ত দর্শনার্থী ও ক্রেতারা ভিড় করছে।


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের একটি এগ্রো ফার্মে দেখা মিললো মহিষ ডোনাল্ড ট্রাম্পের। তবে এবার ডোনাল্ড ট্রাম্প একা নয়, তার সঙ্গে রয়েছে পুরনো বন্ধু যার নাম রাখা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামানুসারে।

নারায়গঞ্জের এসএস ক্যাটল এগ্রো ফার্মে বড় হওয়া ডোনাল্ড ট্রাম্পের বেশ খাতির পাশের আরেকটি মহিষের সঙ্গে এই । আর সেটি দেখতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো। যে কারণে তারা ট্রাম্পের পাশাপাশি সেটির নাম নেতানিয়াহু রেখেছেন। এই দুটি প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া করে। খাবার দেওয়া নিয়েও মেজাজ দেখায়। তাদের খাবারও অনেক স্পেশাল। তারা ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করে। তাদের নাম ছড়িয়ে পড়লে অনেকে দেখতে আসেন। অনেকে কিনতেও আসেন।

ডোনাল্ড ট্রাম্প শান্ত মেজাজের হলেও নেতিনিয়াহুর মেজাজ উগ্র। মাথার মাঝে সিঁথির মত চুলের ভাঁজ, তিক্ষ্ণ চোখ আর আচরণ আক্রমনাত্মক। মাঝে মাঝে ফার্মের কর্মীদেরদিকেও তেড়ে আসে নেতানিয়াহু।
এসএস ক্যাটল নামের এগ্রো ফার্মের কর্মচারীরা জানায়, মাথার চুলের কারণে এই মহিষটির নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প।

কয়েকজন দর্শনার্থী জানায়, তারা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামের মহিষের নাম শুনে দেখতে এসেছেন। দেখে তাদের অনেক ভালো লেগেছে। মহিষগুলো দেখতে অনেক সুন্দর। এছাড়াও চুলের স্টাইলের কারণে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গে তাদের মিল রয়েছে।

এসএস ক্যাটল নামের এগ্রো ফার্মের ম্যানেজার মেহেদী হাসান জানান, এগুলো এলভিনো জাতের মহিষ। কর্মচারীরা মহিষ দুটির নামকরণ করে। তারা দুইজনই বর্তমানে গোটা বিশ্বে আলোচিত। তাই নাম রাখার ক্ষেত্রে আমরাও পিছিয়ে থাকিনি।
তিনি জানান, ফার্মে বিভিন্ন নামের ও জাতের দেশি-বিদেশি গরু রয়েছে। তবে ইউনিক নামের গরু মহিষগুলোর প্রতি শিশু কিশোরদের বেশি আকর্ষণ করছে।

ঈদুল আজহাডোনাল্ড ট্রাম্পনেতানিয়াহুমহিষ