বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লাইফ সাপোর্টে

1778320192-3c07c23027a47789dc25489d13a3484b

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

কায়সার হামিদ বলেন, ‘অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।’
সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

নানা হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের জন্য জনপ্রিয়তা পেলেও কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।
কারিনার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। আর মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

অভিনেত্রীকনটেন্ট ক্রিয়েটরকারিনা কায়সার