বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৪ জুন, ২০২৬
বিনোদন

‘আমার জীবনে বটগাছ হয়ে সব সময় থাকো’ : ওমর সানীকে ভিডিও বার্তায় মৌসুমী

472b5d169237978b47d054d183c1f81dfdb961a8b07f88a4

আজ ৬ মে চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন। বিশেষ এই দিনে ওমর সানীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে সব সময় থাকো।’

ভিডিও বার্তায় ওমর সানীকে উদ্দেশ করে মৌসুমী আরও বলেন, ‘বারবার তোমাকে আমরা এভাবেই পাশে চাই। সব সময়ের জন্য। আজকের এই দিনে তোমাকে যে জন্ম দিয়েছিলেন, সেই তোমার মায়ের জন্যও ভালোবাসা। তিনি না থাকলে তোমার জন্ম হতো না। তোমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ, সানী।’

নব্বই দশকের বাণিজ্যিক ছবিতে যে জুটিগুলো ইন্ডাস্ট্রিতে অবদান রেখেছে তাদের মধ্যে মৌসুমী-ওমর সানী জুটি অন্যতম। ‘দোলা’ ছবি থেকে প্রথম জুটি বাঁধে মৌসুমী-ওমর সানী। একের পর এক ছবি নির্মিত হতে থাকে এ জুটির। নব্বই দশকের বাঘা সব বাণিজ্যিক ছবির পরিচালকের ছবিতে কাজ করেছিল তারা।

প্রায় তিন বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। তিনি তাঁর মায়ের সঙ্গে রয়েছেন। যে কারণে গত তিন বছর এই দিনে চিত্রনায়িকা স্ত্রী মৌসুমী তাঁর পাশে নেই। এ প্রসঙ্গ গত বছর ওমর সানী বলেছিলেন, ‘মৌসুমী না থাকায় একটা শূন্যতা কাজ করে। তবে আমার জন্মদিনে সেদিন থেকেই শূন্যতা, যেদিন আমার আম্মা মারা যান। ২০০০ সালের এই মাসের ২৩ তারিখেই আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এর পর থেকে এই দিনে ভাষাহীন থাকি। কিছুই ভালো লাগে না। বিবর্ণ থাকি।’

ওমর সানীজন্মদিনবটগাছমৌসুমী