ডিসির পর এবার ঢাকার এসপি পদেও নারী, কে এই শামীমা

ঢাকা জেলায় প্রথম নারী ডিসি নিয়োগের পর এবার প্রথম নারী এসপি পদে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদায়নের এ তথ্য জানানো হয়েছে।
শামীমা পারভীন নড়াইল জেলার সন্তান। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্বও সামলেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী শামীমা পারভীন। ছাত্রজীবনে পড়াশোনা করেছেন ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাবি শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী ছিলেন তিনি। এছাড়াও তিনি জাবি বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।



