বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনশনিবার, ৯ মে, ২০২৬
ফ্যাশন

বৃষ্টির দিনে কেমন পোশাক পরা উচিত?

বৃষ্টির দিনে কী পরবেন, কোন রঙ আপনাকে মানাবে, কিংবা অফিস থেকে সরাসরি কোনো অনুষ্ঠানে যেতে হলে কীভাবে নিজেকে সাজাবেন এসব নিয়ে ফ্যাশনপ্রেমীদের চিন্তার শেষ...

বৃষ্টির দিনে কেমন পোশাক পরা উচিত?

বৃষ্টির দিনে কী পরবেন, কোন রঙ আপনাকে মানাবে, কিংবা অফিস থেকে সরাসরি কোনো অনুষ্ঠানে যেতে হলে কীভাবে নিজেকে সাজাবেন এসব নিয়ে ফ্যাশনপ্রেমীদের চিন্তার শেষ নেই। তবে সঠিক গাইডলাইন জানা থাকলে বৃষ্টির দিনেও স্টাইলিং হতে পারে একেবারেই সহজ ও ঝামেলাহীন।

বৃষ্টি এলেই সবসময় উজ্জ্বল বা ভাইব্রেন্ট রঙ পরতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ব্যক্তিত্বের সঙ্গে যদি উজ্জ্বল রঙ না মানায়, কিংবা অফিসের ড্রেস কোডে সীমাবদ্ধতা থাকে, তাহলে সাদা বা কালো রঙেও স্টাইলিশ থাকা সম্ভব। তবে প্রিন্টেড পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকা জরুরি। এই মৌসুমে অতিরিক্ত ম্যাট কালার এড়িয়ে চলাই ভালো।

অফিস শেষে যদি কোনো পার্টি বা অনুষ্ঠান থাকে, তাহলে একরঙা পোশাক হতে পারে দারুণ বিকল্প। বিশেষ করে নীল বা অন্যান্য উজ্জ্বল রঙ পার্টির জন্য মানানসই। কালো রঙও এই সময়ে নিরাপদ ও ক্লাসি অপশন হিসেবে ধরা যায়। জর্জেট বা পলিয়েস্টার জাতীয় হালকা ফ্যাব্রিক বর্ষায় যেমন আরামদায়ক, তেমনি পার্টিতেও মানিয়ে যায়। তবে খুব বেশি ফরমাল পোশাক না পরাই ভালো; সেমি-ফরমাল স্টাইল এই সময় সবচেয়ে কার্যকর।

অফিসের জন্য আলাদা পোশাক প্রয়োজন হলে ব্যাগে অতিরিক্ত একটি ড্রেস রাখা যেতে পারে। কুর্তি বা কামিজের সঙ্গে প্যান্ট বা পাজামার সঠিক ম্যাচিং খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে অফিস ওয়্যারেও ফ্যাশন সেন্স প্রকাশের সুযোগ রয়েছে, তাই ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক বেছে নেওয়া উচিত।

রঙ নির্বাচনের ক্ষেত্রে শুধু ব্যক্তিগত পছন্দ নয়, বরং পরিবেশ ও পরিস্থিতিও বিবেচনায় রাখা জরুরি। এতে পোশাক আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং আত্মবিশ্বাসও বাড়ে।

বৃষ্টি দিনে শর্ট হেম (ঘাড়ের নিচ পর্যন্ত বা হাঁটুর ওপরে যেসব পোশাক) সবচেয়ে উপযোগী। এগুলো হাঁটতে-চলতে কাদায় পড়ে না এবং সহজে শুকিয়ে যায়। মিডি টিউনিক বা মিড লেংথ কামিজও বর্ষার জন্য ভালো, যদি সেটা খুব ঢিলেঢালা না হয়। জিন্স বা স্ট্রেইট কাট প্যান্ট হলে সেটা যেন একটু ছোট দৈর্ঘ্যের হয় (ankle-length), যাতে হাঁটার সময় নিচে কাদায় না লাগে।

সব মিলিয়ে, বৃষ্টির দিনের পোশাক বেছে নেওয়ার সময় এমন কাটিং ও ডিজাইন পছন্দ করুন, যা আপনাকে রাখবে আরামে, আবার স্টাইল থেকেও পিছিয়ে রাখবে না।

বৃষ্টির দিনে ফ্যাব্রিক নির্বাচনও গুরুত্বপূর্ণ। এমন কাপড় বেছে নেওয়া উচিত যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যায়। লিনেন বা কটনের পাশাপাশি শিফন ও মিক্সড ফ্যাব্রিক বর্ষার জন্য বেশি উপযোগী।