বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিনোদন

ভিন্ন আঙ্গিকে শ্রোতাদের কাছে ফিরছেন রুনা লায়লা

1719224853_1

নতুন বছরের শুরু থেকেই গানে পুরোমাত্রায় সরব কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এবার তিনি শ্রোতাদের কাছে ফিরছেন ভিন্ন আঙ্গিকে। গজল ঘরানার একটি গানে কণ্ঠ দিলেন তিনি। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘অনায়াসে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। গানটি নতুন আঙ্গিকে- টি বাংলা গজল। এমনটি মনে হয় আগে কখনোই হয়নি।’

রুনা লায়লা জানান, শুরুতে গানটি এককভাবে গাওয়ার কথা ছিল তার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। “বাপ্পা আমাকে বলেছিল- ‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন?’ আমি বলেছিলাম, অবশ্যই গাইবো”- বলেন তিনি।

তবে গানটি শোনার পরই সিদ্ধান্ত বদলান এই বরেণ্য শিল্পী। তার ভাষায়, ‘গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম- এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল- এটা কী বলছেন! পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি।’

‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রুনা লায়লা। নতুন আঙ্গিকের বাংলা গজল হিসেবে গানটি নিয়ে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

কিংবদন্তিরুনা লায়লাশ্রোতাসংগীতশিল্পী