বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শিক্ষা

এবার এসএসসি পরীক্ষায় বসেছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

SSC-exam-20260421061145

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরীক্ষায় বসেছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী আর দাখিল পরীক্ষা শুরু হয় কুরআন মাজিদ ও তাজভিদ বিষয় দিয়ে।

পরীক্ষার রুটিন অনুযায়ী, এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৪ মে পর্যন্ত। আর ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিচ্ছে তিন লাখ তিন হাজার ২৮৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন। সারাদেশে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬।

পরীক্ষার কাঠামো অনুযায়ী, প্রতিটি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশ হবে; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয় ছাড়া। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। এমসিকিউ অংশের জন্য ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষায় শুধু সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে অংশ নেওয়া যাবে না। বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক, প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে; কোনো এক অংশে অকৃতকার্য হলে পুরো বিষয়েই অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।

সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রগুলো সরাসরি মনিটরিং করা হবে। প্রশ্ন ফাঁস ও ডিজিটাল অনিয়ম ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Advertisements
Advertisements
এসএসসিএসএসসি পরীক্ষার্থীশিক্ষা মন্ত্রণালয়