১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
শিক্ষা

ডিসেম্বরেই প্রকাশ হচ্ছে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল

ডিসেম্বরেই প্রকাশ হচ্ছে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল

এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যেই দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।

দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।

Advertisements