১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

আরও ১৭১ ক্রীড়াবিদ পাচ্ছেন ক্রীড়া ভাতা, নারী হকি দল অন্তর্ভুক্ত

prothomalo-bangla_2026-04-19_ywcr0fzh_WhatsApp-Image-2026-04-19-at-1.25.32-PM-1

প্রথমবারের মতো গঠিত হওয়া জাতীয় নারী হকি দলও ‘ ক্রীড়া ভাতা কর্মসূচি’ র আওতায় এসেছে। ‎এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিতে আজ রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী হকি দল।

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গত ৩০ মার্চ চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে যুক্ত হলেন আরও ১৭১ জন খেলোয়াড়। এর ফলে সরকারের এই বিশেষ সুবিধার আওতায় আসা মোট খেলোয়াড়ের সংখ্যা হয়েছে ৩০০।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আজ ১৭১ জন খেলোয়াড়কে এক লাখ টাকা করে ভাতার পাশাপাশি ক্রীড়া কার্ড দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ধাপে ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বলেন, “এই অর্থবছরে এটি দ্বিতীয় ধাপ। আগামী জুন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, ভাতা পাওয়া ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। সেই অনুযায়ী আগামী অর্থবছরে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এই সংখ্যা ৫০০ জনে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

‎গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেদিন ভাতা ও ক্রীড়া কার্ড পেয়েছিলেন ১২৯ জন খেলোয়াড়। স্থায়ীভাবে কেউ এই ভাতা পাবেন না। প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যয়নের ভিত্তিতে ভাতার তালিকা হালনাগাদ করা হবে।

Advertisements

Advertisements