বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিনোদন

মন খারাপ করে ভেবেছি, কবে আমি আমার সন্তানদের বাবাকে বিক্রি করেছি: গুলতেকিন খান

gultakin-mo31rqauzols6w4-20260417211300

নিজের লেখা বই প্রকাশ না করার পেছনের গল্প জানাতে গিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান, সেখানে নিজের অভিজ্ঞতা, কষ্ট আর সিদ্ধান্ত সবকিছুই সরাসরি তুলে ধরেছেন তিনি।

স্ট্যাটাসে গুলতেকিন খান জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ফেসবুকে ব্যক্তিগত স্মৃতিচারণমূলক কিছু লেখা শেয়ার করলে পাঠকদের আগ্রহ তৈরি হয় এবং এক ঘনিষ্ঠ প্রকাশক সেগুলো বই আকারে প্রকাশের আগ্রহ দেখান। পরবর্তীতে তিনি পরিবার, আত্মীয়স্বজন এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে লেখালেখি শুরু করেন, যেখানে হুমায়ূন আহমেদ সম্পর্কিত কিছু স্মৃতিও উঠে আসে।

তিনি বলেন, একটি লেখায় ব্যক্তিগত একটি দুঃখজনক অভিজ্ঞতা উল্লেখ করার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর মধ্যে একটি মন্তব্য তাকে গভীরভাবে আঘাত করে, যেখানে বলা হয় তিনি সাবেক স্বামীর নাম ব্যবহার করে সুবিধা নিচ্ছেন। ওই ঘটনার পর তিনি সংশ্লিষ্ট পোস্টটি সরিয়ে দেন এবং কিছুদিন লেখালেখি বন্ধ রাখেন।

পরে প্রকাশকের সঙ্গে বই প্রকাশ নিয়ে আলোচনা হলেও তার ছেলে নুহাশ হুমায়ূন মত দেন, পাঠকরা মূলত তার বাবাকে ঘিরে লেখা নিয়েই বেশি আগ্রহী হবে এবং এতে বিতর্ক তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে ভাবনার পর গুলতেকিন খান সিদ্ধান্ত নেন, বইটি প্রকাশ করবেন না।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, হুমায়ূন আহমেদের ভক্তদের অনুভূতিতে আঘাত দিতে চান না। তিনি আরও জানান, সাবেক স্বামীকে জীবদ্দশার সব ঘটনার জন্য আগেই ক্ষমা করেছেন এবং অতীতের দিকে ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান।

শেষে প্রকাশকের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বই প্রকাশের জন্য ব্যয় হওয়া অর্থ পরিশোধ করতেও তিনি প্রস্তুত আছেন।

কথাসাহিত্যিকগুলতেকিন খানসন্তানস্ত্রীহুমায়ূন আহমেদ