বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৯ জুন, ২০২৬
বিনোদন

অভিনেত্রী স্নিগ্ধার বৈশাখের রং লাল

prothomalo-bangla_2026-04-16_lpcao2l8_67137532938096827926730222395710092489371346n

বাংলা নববর্ষ উদ্‌যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন তারকারা। গতকাল বুধবার(১৫ এপ্রিল) রাতে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন এই ঈদে ঢালিউডে অভিষেক হওয়া স্নিগ্ধা চৌধুরী। এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছে স্নিগ্ধার। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমার বৈশাখের রং লাল’। মন্তব্যের ঘরে ভক্তরা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। অনেকেই তাঁর লুকের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘শাড়িতে আপনাকে খুবই গর্জিয়াস লাগছে।’

স্নিগ্ধার প্রথম ভালোবাসা মডেলিং। আর দ্বিতীয় সিনেমা। দুটোকে ব্যালান্স করেই ভালোবাসতে চান অভিনেত্রী। এরই মধ্যে আরও দুটি সিনেমার প্রস্তাব পেয়েছেন। মডেলিং নিয়ে ব্যস্ত তরুণ অভিনেত্রী। শৈশব থেকেই প্রচুর ফ্যাশন টিভি দেখতেন স্নিগ্ধা। ১০ বছর বয়স থেকেই নিজেকে মডেল ভাবতেন। বন্ধু-পরিবারের লোকজন তখন সবাই তাকে ক্যাটরিনা কাইফ বলে ডাকতো। উচ্চতা আর গায়ের রঙের কারণে এখনো অনেকেই অভিনেত্রীকে এই নামে ডাকে।

স্নিগ্ধার জন্ম রংপুরে। পরে পড়াশোনার জন্য ঢাকায় আসেন। ও লেভেল-এ লেভেল শেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইকোনমিকসে পড়াশোনা শেষ করেছেন।

তারকাফেসবুকবৈশাখস্নিগ্ধা চৌধুরী