স্বাস্থ্য
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৭ শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি শিশুর সংখ্যা ২৭ । বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে ৭৭ শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল আটটা থেকে আজ শনিবার (১১ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত সময়ে নতুন এসব শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৭১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮৪ শিশু। মৃত্যু হয়েছে ১০ শিশুর। ওই ২৪ ঘণ্টায় আরও ২২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু বিভাগে ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার পৃথক একটি আইসোলেশন ওয়ার্ড চালু আছে। সেখানে তিনটি মেডিক্যাল টিম চিকিৎসা দিচ্ছে।



