স্বাস্থ্য
রামেকে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা ৫০

রাজশাহী মেডিকেল কলেজে এ পর্যন্ত চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৫০ জন শিশু মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে তাদের মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরও ২৭ জন। বর্তমানে হাম আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন। এ পর্যন্ত মোট ভর্তি রোগী ৪৭৯ জন। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



