বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
স্বাস্থ্য

৫ বছরের কম বয়সী সব শিশুর জন্য জরুরী হামের টিকা

tika

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে ঊনষাট মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। সরকার টিকাদান কর্মসূচি নিয়ে জোরদার কাজ করছে।অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে বর্তমান চ্যালেঞ্জকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শনিবার(৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সভা কক্ষে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা করার চেষ্টা অব্যাহত থাকবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। হাম রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বিদ্যমান আইসিউ সক্ষমতা চাপের মুখে পড়েছে। আইসিউ বেড বাড়ানো সহজ নয় তাই বিকল্প ব্যবস্থার ব্যাপারে কতৃপক্ষ দ্রুত উদ্যোগ গ্রহণ করছে বলে আরও উল্লেখ করা হয়।

আগামি রবিবার(৫ এপ্রিল) থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রাথমকিভাবে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি ভিত্তিতে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকাদান কার্যক্রম উদ্বোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত পাবনা সদরে, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী গাজীপুরে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বাকি স্পটগুলোতে সিভিল সার্জন স্থানীয় প্রতিনিধিদের নিয়ে কার্যক্রম শুরু করবেন। মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।সরকারি সূত্র জানিয়েছে, জরুরি এ কর্মসূচির আওতায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

টিকাদান কর্মসূচিশিশুশিশুমৃত্যুস্বাস্থ্যমন্ত্রীহাম-রুবেলাহামের টিকা