৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
জীবনযাপন

দীর্ঘদিন বন্ধ এসি চালুর আগে যে সতর্কতা মানতে হবে!

ac-on-fire-1742027738

প্রকৃতিতে বাড়ছে তাপমাত্রা। রোদের তেজও ধীরে ধীরে বাড়ছে। গরমের তীব্রতা এখনও না বাড়লেও গরম পড়তে শুরু করেছে এরই মধ্যে। মাস দুয়েক পুরোপুরি বন্ধ থাকার পর এখন এসি চালুর সময় চলে এসেছে। তবে দীর্ঘদিন এসি বন্ধ থাকার পর পুনরায় চালু করার আগে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সামান্য অসচেতনতার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়া অসম্ভব নয়।

– অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।

-এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন।

-বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়।

-পুনরায় চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন।

-যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে। অন্তত ছয় মাস পরপর এসির সার্বিক অবস্থা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

Advertisements

একইসঙ্গে এসি চালানোর ক্ষেত্রে নিয়মিত কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে-

  • একটানা দীর্ঘ সময় এসি না চালিয়ে মাঝেমধ্যে বিরতি দেওয়া দরকার।
  • এসি থেকে কোনো বিরূপ গন্ধ বা শব্দ পাওয়া গেলে তৎক্ষণাৎ এসি বন্ধ করে পেশাদার টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করে সমস্যার সমাধান খুঁজে নিতে হবে।
  • বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করে দেখুন ঠিক আছে কি না।
  • হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করুন।
  • বৃষ্টি ও বজ্রপাতের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এসি বন্ধ রাখুন।

Advertisements