বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৬ জুন, ২০২৬
শিক্ষা

আগামী ৭ জুন শুরু হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষা

আগামী ৭ জুন শুরু হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষা

আগামী ৭ জুন শুরু হতে পারে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রাথমিকভাবে সম্ভাব্য এই সময় নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার সকালে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ৭ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে প্রাথমিক একটি তারিখ ঠিক করা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে ৭ জুন থেকে পরীক্ষা শুরু হবে।

প্রতিবছর বাংলাদেশে ১২-১৩ লাখের মতো পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেয়।

এইচএসসিশিক্ষাশিক্ষা মন্ত্রণালয়