৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

সত্যিই কি বিয়ে করছেন কৃতি?

সত্যিই কি বিয়ে করছেন কৃতি?

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তার প্রেম ও বিয়ের খবর ঘিরে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন তীব্রতা পেয়েছে। একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক মাধ্যমে একে অন্যের পোস্টে উপস্থিতি—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তবে কি শিগগিরই বিয়ের পথে হাঁটছেন এই তারকা?

বিয়ের প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন কৃতি শ্যানন নিজেই। এক অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ উঠতেই খানিক বিরক্তি মিশে হাস্যরস ঝরে পড়ে তার কথায়। তিনি বলেন, ‘আপনারা কি সেই খালাম্মা-চাচির মতো, যারা শুধু জানতে চান কবে বিয়ে করব? জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।’

তিনি স্পষ্ট করে জানান, বিয়ে অবশ্যই করবেন, তবে তাড়াহুড়ো করে নয়। নিজের সময়, নিজের ইচ্ছাতেই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনি।

সম্প্রতি কৃতির ছোট বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে কবীর বাহিয়াকে তার সঙ্গে দেখা যায়। শুধু উপস্থিতিই নয়, সেই অনুষ্ঠান থেকে একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। এর আগেও দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। যদিও সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি নেই, তবে তাদের ঘনিষ্ঠতা ভক্তদের নজর এড়ায়নি।

পেশাগত দিক থেকে দারুণ সময় কাটাচ্ছেন কৃতি। সম্প্রতি ‘পিঙ্কভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।

কৃতির পরবর্তী সিনেমা ‘ককটেল ২’, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে।

Advertisements
Advertisements