১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৪ অগ্রহায়ণ ১৪৩৩
স্পটলাইট

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দ্বিতীয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দ্বিতীয়

রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। বায়ুদূষণের মাত্রা বিবেচনায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ২৬৯ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। আর ১৮৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

এ ছাড়া দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের বায়ুমান সূচক ১০১ থেকে ১৭৮-এর মধ্যে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।

Advertisements
Advertisements