বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
বিনোদন

অপু না বুবলী – কে এগিয়ে শাকিবের জন্মদিনে?

e01a0cbb095cfa992cf850bfa4f6de84-69c7ed9d5ecaa

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দুই সন্তানের মা দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিবকে নিয়ে বিশেষ দিনগুলোতে প্রায়ই এই দুই নায়িকার সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে নায়কের জন্মদিন, ঈদ কিংবা অন্য কোনো উপলক্ষ্যের সময়টায়।

২৮ মার্চ, শাকিব খানের জন্মদিন। দিনটি ঘিরে সামাজিকমাধ্যমে ভক্তদের পাশাপাশি সরব হয়েছেন তাঁর দুই সন্তানের মা—অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রশ্ন—কে আগে শুভেচ্ছা জানালেন শাকিব খানকে?

খোঁজ নিয়ে জানা যায়, জন্মদিনের শুভেচ্ছা জানানোর দৌড়ে এগিয়ে ছিলেন অপু বিশ্বাসই। রাত পেরিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই তিনি নিজের ফেসবুক স্টোরির মাধ্যমে শুভেচ্ছা জানান। যদিও কোনো আনুষ্ঠানিক পোস্ট দেননি, তবু স্টোরির ভিজ্যুয়ালে ছিল আবেগের ছোঁয়া। সেখানে দেখা যায়, শাকিব খানের হাত ধরে নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন অপু বিশ্বাস, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হ্যাপি বার্থডে’ গান। কোনো কিছু না বলেও, সেই মুহূর্তে যেন অনেক কথাই বলে দিয়েছেন তিনি।

অপুর শুভেচ্ছার পর থেকেই সামাজিকমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা—বুবলী কবে জানাবেন শুভেচ্ছা? কারণ, অতীত অভিজ্ঞতা বলছে, এমন বিশেষ দিনে দুজনের শুভেচ্ছা বিনিময় প্রায়ই তুলনার জন্ম দেয়। অবশেষে বিকেলের দিকে সেই অপেক্ষার অবসান ঘটে। শবনম বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

ছবিতে দেখা যায়, তাদের সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান—একটি আন্তরিক পারিবারিক মুহূর্ত। জানা গেছে, ছবিটি গত বছর যুক্তরাষ্ট্রে কাটানো সময়ের। সংক্ষিপ্ত ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘শুভ জন্মদিন’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।

এদিকে জন্মদিনের দিনটিও শাকিব খানের জন্য কাটছে ব্যস্ততায়। এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় আছেন, যেখানে আগামী ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’-এর শুটিং চলছে।

অপু বিশ্বাসঢাকাই সিনেমারকস্টারশবনম বুবলীশাকিব খানসন্তানসুপারস্টার