বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের অন্তত সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) বগুড়ার সান্তাহার ও জয়পুরহাটের আক্কেলপুরের মধ্যবর্তী তিলকপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ৭৬৫ নম্বর ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি অভিমুখে যাওয়ার সময় সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনার ফলে সান্তাহার থেকে চিলাহাটি, পঞ্চগড় ও সৈয়দপুর পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
ঈদ সামনে রেখে ট্রেনটিতে বিপুল সংখ্যক ঘরমুখো যাত্রী ছিল এবং এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করতে সময় লাগতে পারে।
পুনরুদ্ধার কাজ চলমান রয়েছে, তাই যাত্রীদের মধ্যে যাদের জরুরি প্রয়োজন তাদের বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।



