একনজরে ৯৮তম আসরে অস্কার বিজয়ী যারা

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস অ্যান্ডারসন নির্মিত এই ছবিটি। আর এবারের অস্কার মঞ্চেও যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার বিশ্ব তারকারা।
একজন সাবেক বিপ্লবীর সংগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জীবনের রূঢ় বাস্তবতার গল্প ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা সহ-অভিনেতাসহ সর্বোচ্চ ৬টি অস্কার ট্রফি ছিনিয়ে নিয়েছে এই চলচ্চিত্রটি।
একজন সাবেক বিপ্লবীর সংগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জীবনের রূঢ় বাস্তবতার গল্প ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা সহ-অভিনেতাসহ সর্বোচ্চ ৬টি অস্কার ট্রফি ছিনিয়ে নিয়েছে এই চলচ্চিত্রটি।
এক নজরে দেখে নিন ২০২৬ সালের অস্কার বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা :
সেরা চলচ্চিত্র : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (One Battle After Another)
সেরা অভিনেত্রী : জেসি বাকলি (Hamnet)
সেরা অভিনেতা : মাইকেল বি জর্ডান (Sinners)
সেরা পরিচালক : পল থমাস অ্যান্ডারসন (One Battle After Another)
সেরা পার্শ্ব অভিনেত্রী : অ্যামি ম্যাডিগান (Weapons)
সেরা পার্শ্ব অভিনেতা : শন প্যান (One Battle After Another)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র : সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : কে-পপ ডেমো হান্টারস
সেরা মৌলিক চিত্রনাট্য : রায়ান কুগলার (Sinners)
সেরা অভিযোজিত চিত্রনাট্য : পল থমাস অ্যান্ডারসন (One Battle After Another)
সেরা চিত্রগ্রহণ : অটাম ডুরাল্ড আরকাপাও (Sinners)
সেরা আবহ সংগীত : লুডভিগ গোরানসন (Sinners)
সেরা মৌলিক গান : ‘গোল্ডেন’ (কে-পপ ডেমো হান্টারস)
সেরা প্রডাকশন ডিজাইন : ফ্রাঙ্কেনস্টাইন
সেরা পোশাক পরিকল্পনা : ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং : ফ্রাঙ্কেনস্টাইন
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা সম্পাদনা : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা সাউন্ড : এফ-ওয়ান (F1)
সেরা তথ্যচিত্র (ফিচার) : মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন
সেরা তথ্যচিত্র (শর্ট) : অল দ্য এম্পটি রুমস
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম : দ্য সিঙ্গারস এবং টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা (যৌথভাবে)
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা কাস্টিং : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার



