বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিবিধ

সারাদেশে মঙ্গলবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির আভাস

Bristy

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদেরা বলছেন, এ ঝড়বৃষ্টির পরিমাণ হয়তো বেশি হবে না। আবার দীর্ঘ সময় ধরেও থাকবে না।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ইতিমধ্যে কালবৈশাখী শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে। আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এটা চলতে পারে। তবে তা বিচ্ছিন্নভাবে হতে পারে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, শুক্রবার (১৩ মার্চ) ঢাকার কাছাকাছি মেঘ সৃষ্টি হয়েছিল। তবে তাতে বৃষ্টি হয়নি। ঢাকার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় নওগাঁর বদলগাছিতে, ৪৭ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৪ মিলিমিটার, ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পার্বত্য জেলা বান্দরবানে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আভাসকালবৈশাখীঝড়বৃষ্টির