বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জীবনযাপন

ঈদের কেনাকাটায় যেসব বিষয় খেয়াল রাখতে হবে

Eid-69abdba201009

ঈদ মানেই উৎসব, নতুন পোশাক, জুতা, প্রসাধনী কিংবা উপহার—সব মিলিয়ে ঈদের আগে বাজারগুলো হয়ে ওঠে বেশ জমজমাট। তবে বাজারে আগে থেকেই কিছু ঠিক করে না গেলে বা তাড়াহুড়োর কারণে অনেক সময় কেনাকাটায় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরে ঝামেলার কারণ হতে পারে। তাই ঈদের কেনাকাটায় কিছু বিষয় আগে থেকেই মাথায় রাখা প্রয়োজন।

তালিকা

ঈদের কেনাকাটা শুরু করার আগে একটি নির্দিষ্ট বাজেট ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাসিক খরচ, যাকাত বা ফিতরার বিষয় বিবেচনায় রেখে কত টাকা কেনাকাটায় ব্যয় করবেন তা নির্ধারণ করুন। তালিকা করে বাজারে গেলে অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতাও কমে।

উপযুক্ত সময়ে কেনাকাটা

ঈদের আগ মুহুর্তে বাজারে গেলে অতিরিক্ত ভিড় ও যানজটের কারণে কেনাকাটা বেশ কষ্টকর হয়ে ওঠে। তাই সম্ভব হলে কয়েক দিন আগেই প্রয়োজনীয় জিনিস কেনার চেষ্টা করুন। এতে সময় নিয়ে পণ্য নির্বাচন করা সহজ হয়।

অপ্রয়োজনীয় জিনিস না কেনা

শুধু ফ্যাশন বা ট্রেন্ড দেখে সবকিছু কিনে ফেললে বাজেটের বাইরে চলে যেতে পারে। পরিবারের সদস্যদের আসল প্রয়োজন কী—সেটি আগে বিবেচনা করা ভালো। শিশুদের জন্য পোশাক কেনার সময় একটু বড় সাইজ নেওয়া বুদ্ধিমানের কাজ, কারণ তারা দ্রুত বড় হয়ে ওঠে।

মান যাচাই

কাপড়, জুতা বা অন্য পণ্য কেনার সময় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এর মানও পরীক্ষা করা জরুরি। কাপড়ের গুণমান, সেলাই ও রঙের স্থায়িত্ব খেয়াল করা উচিত। প্রসাধনী বা খাদ্যপণ্য কিনলে অবশ্যই মেয়াদ ও প্যাকেটের সিল দেখে নেওয়া দরকার।

দরদাম

ঈদের বাজারে অনেক সময় দোকানিরা বাড়তি দাম বলতে পারেন। তাই একই পণ্য একাধিক দোকানে দেখে দাম তুলনা করা ভালো। এতে সঠিক দামে কেনাকাটা করা সহজ হয়।অনলাইন কেনাকাটায় সতর্কতা

তবে ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের প্রতিও সহমর্মিতা দেখানো জরুরি। ফিতরা আদায় করা এবং সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সহায়তা করলে ঈদের আনন্দ আরও অর্থবহ হয়ে ওঠে।

Advertisements