বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিনোদন

পরকীয়ার অভিযোগে বিবাহবিচ্ছেদ চাইলেন সুপারস্টার থালাপতি বিজয়ের স্ত্রী

thalapathy-vijay

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়, অভিযোগটা এমনই। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সংগীতা। তাদের সংসারে দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা শাশা।

তামিল সুপারস্টার থালাপতি বিজয় দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক। দীর্ঘ ২৫ বছরের এই জুটির দাম্পত্য জীবনের পর, ভাঙনের সুরে অস্থির তামিল চলচ্চিত্রাঙ্গন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা অভিযোগ করেছেন—এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি জানতে পারেন তিনি এবং এখনো সেই সম্পর্ক অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন। সংগীতার দাবি, তৃষা কৃষ্ণানের সঙ্গে সম্পর্কে ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। কিন্তু শেষ পর্যন্ত তা করেননি। বরং অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেন নিয়মিত। সামাজিক মাধ্যমেও দুজনের ছবি প্রকাশ করেন।

একসময়ের দক্ষিণী বড়পর্দার হিট জুটি তৃষা-বিজয়। ২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তারা। এরপর ‘তিরুপাচ্চি’, ‘আথি’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। ২০০৮ সালে তাদের শেষ দেখা গিয়েছিল জুটি হিসেবে পর্দায়। ২০২৩ সালে আবার ‘লিও’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরে পছন্দের সেই জুটি। তবে ‘ঘিল্লি’ সিনেমার সময় থেকেই তাদের নিয়ে প্রেমের গুঞ্জন দানা বেঁধেছিল।

বিষয়টিতে অপমানিত বোধ করছেন সংগীতা। দুই সন্তানও নিয়মিত হচ্ছে বিব্রত। শুধু তাই নয়, স্ত্রীর অভিযোগ তাকে এতোদিন সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে। সংসার জীবনে আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতাতেও হস্তক্ষেপ করেছেন বিজয়। এতোদিন এসব মেনে নিলেও পরকীয়ার বিষয়টি আর মেনে নিতে পারছেন না সংগীতা। তাই আদালতে সম্পর্কে ইতি টানার আবেদন করেন তিনি। আগামী ২০ এপ্রিল বিচ্ছেদ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Advertisements