১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
নারী

এশিয়া কাপ নারী ফুটবল: ট্রফি পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল

e9088d885beaf8a94bf593e37534898a-69a3ddca5aefb

এশিয়া কাপ নারী ফুটবলে খেলতে বাংলাদেশ দল এখন সিডনিতে। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে আগামী মঙ্গলবার ঐতিহাসিক এক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে এটিই বাংলাদেশের নারী ফুটবল দলের প্রথম ম্যাচ।

বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘ওয়েদারের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে এই রৌদ্র এই বৃষ্টি। তারপরও আমরা চেষ্টা করছি, ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে ট্রেইনিং করতে। দলে তেমন কোনো ইনজুরি নেই। ’ অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছেই তাঁরা অনুশীলনে নেমেছিলেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয় তাদের মূল অনুশীলন, যেখানে দলের সবাই বেশ মনোযোগী ছিলেন। মেডিকেল টিমের মতে, স্কোয়াডে কোনো চোট নেই।

এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়া এশিয়াতে তো বটেই, বিশ্ব নারী ফুটবলেও অত্যন্ত শক্তিশালী। চীন কখনো এই টুর্নামেন্টে সেরা চারের বাইরে থাকেনি। ভিডিও ফুটেজ দেখে প্রতিপক্ষকে আটকানোর কৌশল সাজাচ্ছেন কোচ পিটার বাটলার। এক সাংবাদিক ড্র বা জয়ের লক্ষ্য থাকবে কি না, জিজ্ঞেস করলে সরাসরি কোনো উত্তর দেননি মনিকা, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। ফল যা–ই হোক, আমরা আমাদের সেরাটা দেব।’ তিন গ্রুপে ভাগ হয়ে খেলা ১২ দলের মধ্যে বাংলাদেশের র‍্যাঙ্কিংই সবচেয়ে বেশি (১১২)। এখন বাংলাদেশের নারী ফুটবলাররা সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করেছে। এ মাঠেই বাংলাদেশের প্রথম ম্যাচ। মাঠের পরিবেশ দেখে নারী ফুটবলাররা দারুণ খুশি। এমন মাঠ বাংলাদেশে নেই কেন তাদের প্রশ্ন। যদি থাকত তাহলে বাংলাদেশের নারী ফুটবলারদের পারফরম্যান্সে আরও উন্নতি হতো বিশ্বাস করেন খেলোয়াড়রা। এ ধরনের মাঠে খেলার সুযোগ বার বার হয় না।

নির্বিঘ্নে টুর্নামেন্ট আয়োজন করতে নিরাপত্তাব্যবস্থায় বেশ কড়াকড়িই দেখা যাচ্ছে এখানে। বাংলাদেশ দলের সঙ্গে নিযুক্ত অস্ট্রেলিয়ান নারী নিরাপত্তাকর্মী সাংবাদিকদের সতর্ক করে জানালেন, খেলোয়াড়দের কাছে যাওয়া তো দূরের কথা, হোটেলেও আসা চলবে না। বাংলাদেশ দলের লিয়াজোঁ নিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ফুটবল লিগের সাবেক এক গোলরক্ষক। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন আয়োজকেরা।

আজ থেকে ট্রফির লড়াই শুরু হবে। ১২ দেশ তিন গ্রুপে লড়াই করবে। আজ পার্থ শহরে বিকাল ৩টায় অস্ট্রেলিয়া ও ফিলিপাইন মুখোমুখি হবে। বাংলাদেশ খেলবে আগামীকাল। প্রথম ম্যাচ সিডনিতে প্রতিপক্ষ চীন। সিডনিতে ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে খেলে বাংলাদেশ দল যাবে পার্থ শহরে, বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে। চীনের বিপক্ষে বড় লড়াইয়ের জন্য পরিশ্রমের কমতি রাখছে না মেয়েরা। মঙ্গলবার সিডনির মাঠে লাল-সবুজের মেয়েরা নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করতে প্রস্তুত।

Advertisements
Advertisements