৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

বিয়ের ছবি দিয়ে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার জীবনসঙ্গী’

বিয়ের ছবি দিয়ে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার জীবনসঙ্গী’

দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন দক্ষিণী জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে রাশমিকা তার ক্যাপশনে লেখেন– আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ‘আমার জীবনসঙ্গী’ বিজয় দেবরাকোন্ডা।

কর্নাটক সুপারস্টার আরও লেখেন, এই মানুষটা (বিজয়) আমাকে শিখিয়েছে, সত্যিকারের ভালোবাসা কাকে বলে। শান্তিতে থাকা কাকে বলে। এই মানুষটা আমাকে শিখিয়েছে, বড় স্বপ্ন দেখা কখনো ভুল নয়। প্রতিনিয়ত আমাকে বলেছে, আমি যা কিছু অর্জন করেছি, আমি তার চেয়ে আরও বেশি অর্জনের যোগ্য।

সবশেষে রাশমিকা বিজয়কে উদ্দেশ করে লেখেন, আমি তোমার স্ত্রী হতে পেরে উচ্ছ্বসিত। এসো, একসঙ্গে আমরা একটা আশীর্বাদপুষ্ট জীবন কাটাই।

অন্যদিকে বিজয়ও একই ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন। তিনি জানান, রাশমিকার উপস্থিতিই তার কাছে ঘর ও শান্তির অনুভূতি এনে দেয়। সবচেয়ে কাছের বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আনন্দ প্রকাশ করেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে তেলেগু রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। একই দিনে কোডাভা রীতিতেও দ্বিতীয় দফা বিবাহ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। বিজয় তেলুগু রাজ্যের বাসিন্দা, আর রাশমিকা কর্নাটকের কোডাভা সম্প্রদায়ের।

Advertisements
Advertisements