বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৫ জুন, ২০২৬
বিবিধ

বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে আজ ঢাকা,ভয়াবহ খুলনার দূষণ

air quality

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (একিউআই) সূচকে বিশ্বের ১১৯ নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ঢাকা। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঢাকার বায়ুর মান ছিল ৩৩২। বায়ুর এই মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

এছাড়াও রাজধানীর আশপাশের পাঁচ স্থানে আজ বায়ুর মান অস্বাভাবিক খারাপ। তবে খুলনার বায়ুর মান রাজধানীর চেয়ে প্রায় দ্বিগুণ—৫৩৭।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির সূচক অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় ৩৩২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। ২৬৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, আরব আমিরাতের দুবাই ও আফগানিস্তানের কাবুল।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে, তবে কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে।কিন্তু বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকাকেন্দ্রিক এসব কার্যক্রমের তেমন লাভ নেই।

ঢাকাবায়ুদূষণভয়াবহশীর্ষ