বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

ডিভোর্স : সম্পর্কের অবস্থান নিয়ে আবারো আলোচনায় চিত্রনায়িকা বুবলী

481248785-1229015265248401-7196858279814343219-n-1752502491

ঢালিউডের বহুল আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী-কে ঘিরে আলোচনা যেন থামছেই না। তাদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে সম্পর্কের সমীকরণ, বরাবরই ভক্ত-অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রে। এ দম্পতির একটি সন্তানও রয়েছে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসে নিজের বৈবাহিক অবস্থা ও সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্পষ্ট বক্তব্য দেন বুবলী।

পডকাস্টে সঞ্চালক জানতে চান, তিনি কবে বিয়ে করছেন। উত্তরে শবনম বুবলী পরিষ্কারভাবে বলেন, তার এবং শাকিব খান-এর মধ্যে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্স সম্পন্ন হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রসঙ্গ তোলার কোনো সুযোগ নেই। অভিনেত্রীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে বুবলী বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনও অপশন থাকে না। ভালোবাসা দিবসে সম্পর্ক নিয়ে সরাসরি অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

Advertisements
Advertisements