১৬ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১ আশ্বিন ১৪৩৩
বিবিধ

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত

images (1) canada

কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুলে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, বন্দুকধারীর এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
বার্তাসংস্থা বিবিসি ও আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল।

পুলিশের বরাতে কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, হাইস্কুলের ভেতর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।

এছাড়া এক বাড়িতে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ধারণা করছে এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে।

আরসিএমপি জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারীই জড়িত ছিলেন।

পুলিশের ধারণা, বন্দুকধারী খুব সম্ভবত আত্মহত্যা করেছেন। সন্দেহভাজন এ ব্যক্তিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

Advertisements

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গুরুতর আহত দুজনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আঘাত গুরুতর নয় এমন আরও প্রায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অবশিষ্ট শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে।

Advertisements