বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

Untitled-4

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, একজন এমপি যদি সৎ হন, তাহলে ঠিকাদারের পক্ষেও চুরি করা সম্ভব নয়।

সোমবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

সরকারি উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে তিনি বলেন, “সমস্যাটা এখানেই—এমপি নিজে রাখে ৫০ শতাংশ, তার সহযোগীরা রাখে আরও ২৫ শতাংশ। এভাবেই ৭৫ শতাংশ শেষ। বাকি ২৫ শতাংশের মধ্যে ঠিকাদার মাত্র ৫ ভাগ কাজ করে, বাকিটা নিজের পকেটে রাখে। এমপি যদি সৎ থাকেন, তাহলে ঠিকাদারের চুরি করা সম্ভব নয়।”

নিজের নির্বাচিত হওয়ার পর এলাকার হাসপাতাল পরিদর্শনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি দেখব কোন ডাক্তার উপস্থিত থাকে না, ওষুধ কিভাবে পাওয়া যায় না। যা কিছু ঠিক হয়নি, তা ঠিক করতে কাজ করব।”

Advertisements

রুমিন ফারহানা আরও যোগ করেন, “আমার বাবা নেই, ভাইবোন নেই। আত্মীয়-স্বজন বিদেশে থাকেন। তাই নির্বাচিত হলেও তারা আমার পাশে থাকবেন না। আপনিই আমার পরিবার, আপনারাই আমার আত্মীয়।”

সভায় উপস্থিত নাগরিকদের সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, এলাকাবাসী তার হাতে প্রয়োজনীয় উন্নয়ন কাজের তালিকা তুলে দেন। রুমিন ফারহানা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন, আর যদি তা সম্ভব না হয়, তবে তিনি আর এলাকার সামনে আসবেন না।

এ আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রুমিন ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

Advertisements