বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ দুজন গ্রেপ্তার

Untitled-4

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় যুব মহিলা লীগের এক নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে পৃথক অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা–পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য। জাকির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। আর খালেদা আক্তার রোজি ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisements

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ জাকির হোসেনকে গ্রেপ্তার করে। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, খালেদা আক্তার রোজি সাবেক সরকারের সময় ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, অবৈধ বালু ব্যবসা ও মাদক কারবারসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার একটি মামলারও তিনি আসামি।

Advertisements