বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

ট্রাম্পের সঙ্গে যোগাযোগ নেই মাচাদোর, তবে নোবেল ভাগ করতে আগ্রহী

Untitled-2

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের কড়া সমালোচনা করেছেন।

গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ থেকে সরিয়ে নেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে কথা বললেন মাচাদো। গত মাসে তিনি গোপনে ভেনেজুয়েলা ত্যাগ করেছিলেন।

অজ্ঞাত একটি স্থান থেকে সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, “আমি যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছি।”

সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের নিয়োগ প্রত্যাখ্যান করেন। রদ্রিগেজ সম্পর্কে মাচাদোর অভিযোগ, তিনি নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত শাসনব্যবস্থার অন্যতম প্রধান মুখ। এর আগে রদ্রিগেজ মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

Advertisements

মাচাদো দাবি করেন, ভেনেজুয়েলার জনগণ রদ্রিগেজকে প্রত্যাখ্যান করেছে এবং ভোটারদের বড় অংশ বিরোধীদের পক্ষে রয়েছে। তাঁর ভাষ্য, “স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন হলে আমরা ৯০ শতাংশের বেশি ভোট পাব।”

এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মাচাদো পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পকে না দেওয়ায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর ক্ষুব্ধ। তবে মাচাদো জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নিতে আগ্রহী।

সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, নোবেল পুরস্কার গ্রহণের বিষয়টি ট্রাম্পের অসন্তোষের কারণ হয়েছে। হোয়াইট হাউস ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, মাচাদো যদি পুরস্কারটি প্রত্যাখ্যান করতেন, তবে ভেনেজুয়েলার নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারত।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য প্রকাশ্যে মাচাদোকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভেনেজুয়েলার ভেতরে মাচাদোর তেমন জনসমর্থন বা সম্মান নেই, যদিও ব্যক্তিগতভাবে তিনি একজন দক্ষ নারী।

সাক্ষাৎকারে মাচাদো স্বীকার করেন, গত বছরের অক্টোবরের পর থেকে তার সঙ্গে ট্রাম্পের আর কোনো যোগাযোগ হয়নি এবং এখনো তিনি ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেননি।

Advertisements