বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
স্পটলাইট

বেগম খালেদা জিয়া মারা গেছেন

Untitled-2

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। পাশাপাশি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় জানানো হয়, ফজরের নামাজের পরপরই তিনি মারা যান।

পোস্টে বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।’

বেগম খালেদা জিয়া একাধিকবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ভূমিকা রাখেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ দেশের বিভিন্ন স্তরে শোকের আবহ সৃষ্টি হয়েছে।