বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
নারী

ঝিগাতলার হোস্টেলে এনসিপি নেত্রীর ম/রদেহ উদ্ধার, ময়নাতদন্ত সম্পন্ন

meghla_original_1766058984_1766065589

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জান্নাতারা রুমী (৩০) নামে সেই নারী নেত্রীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রুমি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়না তদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের বিভাগের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. আইসা পারভিন।

জান্নাতারা রুমির বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিরপুর গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। বর্তমানে হাজারীবাগ থানার জিগাতলা এলাকার ২৫/৭১ এক বাসায় ভাড়া থাকতেন। তিনি গণস্বাস্থ্য থেকে নার্সিং পাস করেছিলেন। তিনি দুই সন্তানের জননী ছিলেন।