বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
নারী

যৌনতা নিয়ে পুরুষের অগ্রাধিকার: নীনা গুপ্তার স্পষ্ট বক্তব্য

Untitled-2

সমাজে দীর্ঘদিন ধরে পুরুষদের চাহিদা ও সুখকে অগ্রাধিকার দেওয়ার যে প্রবণতা চলে আসছে, তা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, মেয়েদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে স্বামীর শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করাই তাদের প্রধান দায়িত্ব।

নীনা গুপ্তার মতে, আগের প্রজন্মে মেয়েদের শরীর, ঋতুস্রাব কিংবা যৌনতা নিয়ে কোনো খোলামেলা আলোচনা করা হতো না। বিয়ের আগ পর্যন্ত এসব বিষয় গোপনই থাকত। অনেক ক্ষেত্রে বিয়ের ঠিক আগের দিন মেয়েদের জানানো হতো কীভাবে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে, যেন প্রথম রাতে তারা ভয় না পায়। তবে সেই প্রস্তুতির সময় ছিল খুবই অল্প।

অভিনেত্রী বলেন, তখন মেয়েদের বোঝানো হতো স্বামী যা চাইবে, তা মেনে নেওয়াই স্ত্রীর কর্তব্য। নিজের ইচ্ছা, মানসিক প্রস্তুতি বা সম্মতির বিষয়টি গুরুত্ব পেত না। সন্তান জন্ম দেওয়াকেও মেয়েদের দায়িত্ব হিসেবেই দেখা হতো।

তিনি আরও বলেন, আজও অনেক পরিবারে সন্তানদের সঙ্গে বিয়ে, শরীরের পরিবর্তন বা ঋতুস্রাব নিয়ে খোলাখুলি কথা বলা হয় না। এর ফলে মেয়েরা ছোটবেলা থেকেই শেখে যে পুরুষের প্রয়োজন আগে, নিজের অনুভূতির মূল্য কম।

Advertisements

নীনা গুপ্তার এই বক্তব্য নতুন করে সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীদের ওপর চাপিয়ে দেওয়া দায়িত্ব নিয়ে আলোচনা শুরু করেছে।

Advertisements