বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
জীবনযাপন

সঙ্গীর শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় ক্ষুদ্র কাজে

15-SM1112137

পৃথিবীতে ভালো স্বামীর সংজ্ঞাটা আসলে কি সেটা কখনোই স্পষ্ট নয়। কারণ প্রত্যেকের কাছে সংজ্ঞা তার নিজস্ব মনস্তাত্ত্বিক ভাবনার উপর নির্ভর করে। তার চাওয়া-পাওয়া, পরিকল্পনা, ইচ্ছা সকল কিছুর উপর নির্ভর করে। তাই এসব বিষয়ে সংজ্ঞা ধরে বলা যায় না। তবে একটা সময়ের পড়ে গিয়ে বোঝা যায় আসলে আপনি কেমন জীবনসঙ্গী পেয়েছেন কেমন স্বামী পেয়েছেন। অথবা আপনি যে একজন অসাধারণ স্বামী পেয়েছেন যে একজন অমায়িক মানুষ সেটি তার বিশেষ কিছু কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হবে। 

জীবনসঙ্গী নির্বাচন কখনোই শুধু অনুভূতির ওপর নির্ভর করে না; সেখানে জড়িয়ে থাকে দায়িত্ববোধ, মূল্যবোধ, মানসিক পরিপক্বতা এবং ভবিষ্যৎকে একসঙ্গে গড়ে তোলার ইচ্ছা। কেউ খোঁজে গভীর ভালোবাসা, কেউ চায় স্থিতিশীলতা, আবার কারও প্রয়োজন নিঃশর্ত বোঝাপড়া। কিন্তু একটি সম্পর্ককে সত্যিকারের পূর্ণতা দেয় তখনই, যখন দুইজন মানুষ সমানভাবে একে অপরকে সম্মান করে, যত্ন নেয় এবং কঠিন–সহজ সব সময়ে পাশে থাকার অঙ্গীকার রক্ষা করে। আপনার স্বামী যদি এসব গুণের অধিকাংশই ধারন করেন, তবে বুঝে নিন আপনি শুধু একজন সঙ্গী নন বরং জীবনের যাত্রায় একজন বিরল, নির্ভরযোগ্য ও অসাধারণ মানুষকে পেয়েছেন।

১.  ভালোবাসার কথা বলা 

ভালোবাসা কি শুধুই আবেগ-অনুভূতি!  ভালোবাসা কি সব সময় নীরবেই প্রকাশ পায়? যে ভালোবাসে যে অনুভব করে তা প্রকাশ করাও প্রয়োজন।  যদি আপনার স্বামী প্রায়ই বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’, তাহলে সেটা তাঁর আন্তরিকতারই প্রকাশ। শুধু মৌখিক কথায় বিশ্বাস করলে চলবে না তার চোখের মুখের চাহনি ,তার বলার ধরন ধরনেও সেটি প্রকাশ পাবে।  

২. সকল সিদ্ধান্তে পাশে থাকেন

আপনি যে পথে হাঁটতে চান, যে সিদ্ধান্তই নিতে চান—তিনি যদি নীরবে কিন্তু দৃঢ়ভাবে আপনার পাশে দাঁড়ান, তবে সেটা তাঁর বোঝাপড়া আর সম্মানেরই প্রকাশ। আপনার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো লালন করেন, আর আপনার মন খারাপের ভাষা আপনি না বললেও তিনি পড়ে ফেলতে পারেন। এই অনুভূতিটাই আসলে সত্যিকারের যত্ন আর গভীর সঙ্গীর পরিচয়।

Advertisements

৩. মন দিয়ে শোনেন

কান দিয়ে তো সকলেই শোনে তবে মন দিয়ে কয় জন শোনে? যে আপনার কথা মন দিয়ে শুনবে আপনার প্রত্যেকটা কথায় পরামর্শ দিবে, সমাধান খুজবে, আপনাকে বুঝাবে,  আপনাকে বুঝবে তিনি শুধু আপনার জীবন সঙ্গী নন নিঃসন্দেহে একজন ভালো বন্ধুও। 

৪. সবসময় সম্মান করা

একজন সত্যিকারের ভালো স্বামী কখনো স্ত্রীকে নিজের নিচে বা উপরে ভাবেন না, ভাবেন সমান মর্যাদার একজন সঙ্গী হিসেবে। আপনার মতামত তিনি মন দিয়ে শোনেন, আপনার ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করেন এবং আপনাকে নিজের মতো করে নয়, আপনার মতো করেই মূল্যায়ন করেন। আর যখন সম্পর্কের ভিত্তি হয় এই সমমর্যাদা ও সম্মান, তখনই বুঝতে পারবেন আপনার সম্পর্কটি ঠিক পথেই এগোচ্ছে।

৫-  আপনার ভেতরের সৌন্দর্যও দেখেন

সময় বদলায়, চেহারা বদলায়, বয়স বাড়ে কিন্তু তাঁর চোখে যদি আপনি সবসময় একইরকম প্রিয় থাকেন, তবে বুঝে নিন তাঁর ভালোবাসা কেবল বাহ্যিকতায় আটকে নেই। তিনি আপনাকে ভালোবাসেন আপনার ভেতরের মানুষটাকে আপনার মমতা, আপনার শক্তি, আপনার স্বকীয়তাকে। আর এই ভালোবাসাই সম্পর্ককে করে আরও গভীর, আরও সত্য।

৬.  অনুপ্রাণিত করেন

তিনি যদি চান আপনি নিজের মতো করে বেড়ে উঠুন, এগিয়ে যান এবং স্বপ্ন পূরণ করুন তাহলে বুঝবেন, আপনার সাফল্যই তাঁর আনন্দ। এমন সঙ্গই সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর করে তোলে।

৭.  হাসাতে চান

দৈনন্দিন জীবনের চাপের মাঝে হাসি অনেক সময়ই হারিয়ে যায়। কিন্তু তিনি যদি ইচ্ছে করে আপনার মুখে আনন্দ ফেরাতে চান ছোট ছোট মুহূর্ত তৈরি করেন, কথা বলেন বা কোথাও নিয়ে গিয়ে আপনাকে হাল্কা করে দেন। তবে বুঝবেন, আপনার সুখটাই তাঁর সবচেয়ে বড় ভাবনা।

৮.  সর্বশেষ বিশ্বস্ত

শেষ কথা–একজন মানুষের আসল মহত্ত্ব প্রকাশ পায় তার বিশ্বস্ততায়। পৃথিবী যত পরিবর্তন হোক, প্রলোভন যতই সামনে আসুক। যদি তাঁর হৃদয়, চিন্তা আর অঙ্গীকার স্থির থাকে শুধু আপনার দিকেই, তবে জানবেন আপনি পেয়েছেন এক বিরল মানুষ। যে সম্পর্কের ভিত্তি বিশ্বাসে গড়া, সে সম্পর্ক কখনো সহজে ভেঙে যায় না।

একটি সম্পর্ক পূর্ণতা পায় পরস্পরের ভালোবাসার মাধ্যমে। সম্পর্কে থাকতে হয় উভয় পক্ষেরই সমান ভূমিকা। ভালোবাসা সম্মান করার প্রতিশ্রুতি দেওয়া বিশ্বাস করা এসব কিছুর মাধ্যমেই সম্পর্কে আসে পূর্ণতা। তাই যারা এভাবে জীবন কাটাচ্ছেন তা যাদের জীবন সঙ্গী সত্যি এরকম অসাধারণ চরিত্রের মানুষ তারা সত্যিই ভাগ্যবান। 

Advertisements