বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
নারী

জেসিআই ঢাকা ফাউন্ডার্সের নতুন সভাপতি আফসানা রহমান

Untitled-10

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) বাংলাদেশ চ্যাপ্টারের অংশ জেসিআই ঢাকা ফাউন্ডার্সের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আফসানা রহমান। তিনি ২০২৬ সালের জন্য সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

গত শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সংগঠনের সাধারণ সভা শেষে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি সভাপতি নির্বাচিত হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, নতুন নেতৃত্বের অধীনে জেসিআই ঢাকা ফাউন্ডার্স তরুণদের ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং কমিউনিটিতে বাস্তব প্রভাব সৃষ্টির লক্ষ্যে কাজ করবে। নির্বাচিত কমিটি ২০২৬ সালজুড়ে বিভিন্ন প্রকল্প ও সদস্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

নতুন সভাপতি আফসানা রহমান বলেন, আগের কমিটির নেওয়া উদ্যোগ দেশের ভেতর ও বাইরে প্রশংসিত হয়েছে। সদস্যদের ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটিতে ইতিবাচক প্রভাব তৈরিতে নতুন কমিটিও একইভাবে কাজ করবে।

Advertisements

জেসিআই ঢাকা ফাউন্ডার্স ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে কাজ করে।

Advertisements