বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৮ জুন, ২০২৬
খাবার-দাবার

চিংড়ি পাকোড়া

ad06a2b170eec95975f2324cd61351cf

উপকরণঃ ২৫০ গ্রাম বাগদা চিংড়ি, ২ টি বড়ো পেঁয়াজ, ১ টি ক্যাপ্সিকাম, ৩-৪টি কাঁচামরিচ, ৩ টেবিল চামচ বেসন, ১টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ কারি পাউডার, ১ চা চামচ লবণ, ৫০ গ্রাম সাদা তেল

প্রণালীঃ

প্রথমে চিংড়ি মাছ গুলো একটু লবন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ,ক্যাপ্সিকাম ঝিরি ঝিরি করে কেটে নিন। কাঁচামরিচ কুঁচি করে রাখুন। এবার ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ,ক্যাপ্সিকাম, চিংড়ি,কারি মশলা,কাঁচামরিচ কুঁচি,লবন আর বেসন দিয়ে ভালো করে মেখে নিন।মেখে রেখে দিতে হবে ১৫ – ২০ মিনিট। ২০ মিনিট পরে এর মধ্যে এক চামচ কর্ণফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মেখে। একটি কড়াইতে তেল গরম করে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিলেই রেডি চিংড়ির পকোড়া।