বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
নারী

মেয়েদের বিপিএল শুরুর আশ্বাস দিলেন বিসিবি সভাপতি

Untitled-4

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ও ভারতের আইপিএলের মতো বাংলাদেশেও মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ শুরু হতে পারে—এমন নতুন আশ্বাস দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার ঢাকার একটি হোটেলে বিপিএল নিলামের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন বিসিবি সভাপতি। সেখানেই তিনি জানান, মেয়েদের বিপিএল আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

বুলবুল বলেন, ‘অচিরেই আমরা মেয়েদের বিপিএল শুরু করতে যাচ্ছি। ফ্র্যাঞ্চাইজিগুলোকেও সুযোগ দেওয়া হবে যাতে তারা পুরুষ দলের পাশাপাশি নারীদের দল গঠন করতে পারে।’

এর আগেও সাবেক সভাপতি নাজমুল হাসান ও ফারুক আহমেদ মেয়েদের বিপিএলের আশ্বাস দিয়েছিলেন, তবে উদ্যোগটি বাস্তবায়িত হয়নি।

Advertisements

বিপিএলকে ঘিরে নানা বিতর্কের প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএল যেন স্বচ্ছ ও শুধুই ক্রিকেটকেন্দ্রিক থাকে—এটা আপনাদের সহযোগিতায় সম্ভব। আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন, আমিও চেষ্টা করব। আমরা চাই বিপিএল সুন্দরভাবে শেষ হোক।’

Advertisements