বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
নারী

সম্পূর্ণ সরকারি খরচে কেয়ারগিভিং কোর্সে নারী শিক্ষার্থীদের সুযোগ

Untitled-12

নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে কেয়ারগিভিং (লেভেল–২) প্রশিক্ষণ দিচ্ছে কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট। সরকারের অর্থ বিভাগ, এডিবি ও এসআইসিআইপির যৌথ উদ্যোগে পরিচালিত এ কোর্সে আবেদন গ্রহণ চলছে। আবেদন করার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

যোগ্যতা,

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস

শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন

বয়স ১৮–৪৫ বছর

প্রশিক্ষণের মেয়াদ তিন মাস

কোর্সটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অনুমোদিত

প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে

প্রশিক্ষণ কেন্দ্র

কেয়ারগিভিং কোর্সটি কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউটের তিনটি শাখায় পরিচালিত হবে—

১. বাড়ি–১৩, রোড–৪, ব্লক–এফ, সেক্টর–১, আফতাবনগর, ঢাকা

২. কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল

৩. ৮৬ সিরাজদ্দৌলা রোড, নারায়ণগঞ্জ

আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে

পূর্ণ জীবনবৃত্তান্ত

সব শিক্ষাগত যোগ্যতার সনদের কপি

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২০ বছরের কম হলে ডিজিটাল জন্মসনদ)

প্রশিক্ষণার্থীদের সুবিধা

বিনা মূল্যে থাকা–খাওয়ার ব্যবস্থা

মাসিক ১,০০০ টাকা বৃত্তি

স্বনামধন্য হাসপাতালে ইন্টার্নশিপ ও হাতে–কলমে প্রশিক্ষণের সুযোগ

প্রশিক্ষণ শেষে দেশে–বিদেশে আকর্ষণীয় বেতনে চাকরির সহায়তা

আবেদন পাঠানোর ঠিকানা

ডাকযোগে:

কুমুদিনী, ঢাকা

বাড়ি–১৩, রোড–৪, ব্লক–এফ, আফতাবনগর, ঢাকা

ই-মেইলে আবেদন: sicip.kwtbd@gmail.com