২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

নেপালের মেরা পর্বত জয় করলেন ইমতিয়াজ ইলাহী ও শাহনাজ আক্তার

Untitled-3

নেপালের খুম্বু অঞ্চলের ৬ হাজার ৪৭৬ মিটার উচ্চতার মেরা পর্বত সফলভাবে জয় করেছেন দুই বাংলাদেশি পর্বতারোহী ইমতিয়াজ ইলাহী ও শাহনাজ আক্তার। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ছয়টায় ইমতিয়াজ এবং সাড়ে ছয়টায় শাহনাজ শিখরে পৌঁছান।

সামিট শেষে খারেতে নেমে এসে ইমতিয়াজ জানান, এটি তাঁর সর্বোচ্চ উচ্চতার পর্বতজয়। কঠোর ঠান্ডা ও উচ্চতার চাপ ছাড়া উল্লেখযোগ্য কোনো সমস্যা হয়নি।

শাহনাজ আক্তার বলেন, এভারেস্ট বেজক্যাম্প ট্রেক দিয়ে যাত্রা শুরু হলেও আবহাওয়া খারাপ থাকায় লোগেচে শৃঙ্গে যেতে পারেননি; পরে ইমতিয়াজদের দলে যোগ দিয়ে মেরা পিকে নতুন অভিজ্ঞতা অর্জন করেন।

১২ নভেম্বর লুকলা থেকে তাঁদের যাত্রা শুরু হয়। পাঁচ দিনের চ্যালেঞ্জিং ট্রেক শেষে খারে বেজক্যাম্পে পৌঁছে হাইক্যাম্পে ওঠেন তাঁরা। ২০ নভেম্বর ভোরে শুরু হওয়া সামিট পুশে দুজনই সফলভাবে মেরা পর্বতের শীর্ষে পৌঁছান।

ইমতিয়াজ ইলাহী পেশায় তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও অভিজ্ঞ ট্রায়াথলেট। একাধিক আয়রনম্যান রেস এবং বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন।

ডেন্টিস্ট শাহনাজ আক্তার দক্ষ পর্বতারোহী ও ম্যারাথন দৌড়বিদ। তিনি ২০২৪ সালে যমুনা নদী পাড়ি দেওয়ার অভিযানে অংশ নেন এবং একই বছর জিয়া সুইম কার্নিভ্যালে ফার্স্ট রানারআপ হন।

Advertisements

অভিযাত্রী হোমায়েদ ইসহাকও অভিজ্ঞ পর্বতারোহী, লেখক ও সাঁতার কোচ। তিনি আয়রনম্যান ৭০.৩ এবং বাংলা চ্যানেল সাঁতার সফলভাবে সম্পন্ন করেছেন।

Advertisements