মিস ইউনিভার্সে মিথিলা এখন বিশ্বের সেরা পাঁচে

মাত্র ৭৩,০০০ ভোটে বাংলাদেশের প্রতিনিধি মিথিলা এখন বিশ্বের শীর্ষ পাঁচের তালিকায়! এই অসাধারণ অর্জনে কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভেসে যাচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় মিথিলা জানিয়েছেন তাঁর অনুভূতি।
“আমি কাঁদছি। জানি না কীভাবে ধন্যবাদ জানাব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বে পাঁচ নম্বরে। আমার সকল ভক্ত, ভাই-বোন, বন্ধু, আত্মীয়, মাগুরার মানুষ, সহকর্মী মডেলরা—সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই,”— লিখেছেন মিথিলা।
তিনি আরও বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা, ইনফ্লুয়েন্সাররা, আমার শিক্ষক ও পরামর্শদাতারা, বিউটি প্রেজেন্টপ্রেমীরা—সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার আম্মু, বড় আপু এবং বাংলাদেশ মিস ইউনিভার্স টিমকে জানাই আন্তরিক ভালোবাসা।”
মিথিলা বিশ্বাস করেন, এই অর্জন কেবল তাঁর নয়—এটা গোটা বাংলাদেশের। তাঁর কথায়, “এখন আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশে ক্রাউন নিয়ে আসা। বাংলাদেশ আনস্টপেবল!”
বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা, আর তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত পুরো দেশ।



