২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
নারী

সুন্দরবনের পশুর নদীতে মিলল যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটকের ম/রদেহ

Layer-61117-9

সুন্দরবনের পশুর নদীতে ট্রলার দুর্ঘটনার দুই দিন পর উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ। সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় কোস্টগার্ড সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

এর আগে গত শনিবার দুপুরে সুন্দরবনের ঢাংমারী ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী একটি ট্রলার উল্টে গেলে রিয়ানা নিখোঁজ হন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার করা মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পেশায় পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়ানা পরিবারসহ সুন্দরবনের ঢাংমারী এলাকার ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে অবস্থান করছিলেন। শনিবার সকালে ১৩ জন পর্যটক নিয়ে তারা একটি নৌকায় করমজল পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। এতে সবাই নদীতে পড়ে যান। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করেন। তবে রিয়ানা নিখোঁজ ছিলেন।

দীর্ঘ দুই দিনের তল্লাশির পর সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisements
Advertisements