২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

অভিনেত্রী অনুপমার বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ায় মামলা

Untitled-19

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা বেড়ে চলেছে। এবার এই সমস্যার শিকার হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপমার বিকৃত ছবি ও মিথ্যা তথ্য প্রচারের ঘটনায় তিনি কেরালার সাইবার ক্রাইম ইউনিটে মামলা করেছেন। তদন্তে উঠে এসেছে, তামিলনাড়ুর ২০ বছর বয়সী এক তরুণী ইনস্টাগ্রামে এসব কনটেন্ট ছড়িয়েছেন। মেয়েটি কম বয়সী হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে অনুপমা লেখেন,“কিছুদিন আগে দেখি, একটি  ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমার পরিবার, বন্ধু এবং সহ-অভিনেতাদের নিয়ে অশালীন ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে বিকৃত ছবি ও ভিত্তিহীন অভিযোগ ছিল, যা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক।”

তিনি আরও জানান, বিষয়টি জানার পরই তিনি আইনি ব্যবস্থা নেন। সাইবার ক্রাইম পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে শনাক্ত করেছে।

তবে অনুপমা মানবিক দিক বিবেচনা করে বলেন,
“আমি চাই না ওই মেয়েটির ভবিষ্যৎ বা মানসিক শান্তি নষ্ট হোক। কিন্তু সে যা করেছে, তার জন্য আইনি পরিণতি ভোগ করতেই হবে।”

Advertisements

Advertisements