বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
নারী

মেয়েদের রাত নয়টার পর বাড়িতে থাকা উচিত: তিথি বসু

Untitled-1

ওপার বাংলার নারী নিরাপত্তা নিয়ে যখন একের পর এক উদ্বেগজনক খবর শিরোনাম দখল করছে, ঠিক তখনই অভিনেত্রী তিথি বসুর একটি মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রে। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’–খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “মেয়েদের রাত ৯টার পর নিজের সুরক্ষার কথা ভেবেই বাড়ি থেকে বের হওয়া উচিত নয়।”

তিথির এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন কেন মেয়েদের চলাফেরায় এমন নিষেধাজ্ঞা? নারীর স্বাধীনতার জায়গায় কি আবারও পুরোনো সামাজিক চাপ ফিরিয়ে আনা হচ্ছে?

তবে তিথির বক্তব্যে রয়েছে আশঙ্কার সুর। তিনি বলেন,“একটার পর একটা ভয়াবহ ঘটনা ঘটছে। গতকালই দমদমে ১৪ বছরের এক মেয়ের সঙ্গে অমানবিক আচরণ হয়েছে। তাই আমি বলব, নিজেদের সুরক্ষার কথা ভেবে রাতে বাইরে না যাওয়াই ভালো।”

অভিনেত্রী আরও যোগ করেন,“রাত-দিন, পোশাক বা বয়স—এসব কিছুই এখন আর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। চারদিকে এমন ‘জল্লাদ’ ঘুরে বেড়াচ্ছে, যারা সুযোগ পেলেই আঘাত হানবে। তাই রাত ৯টার পর ভুলেও বাইরে বের হোওয়া উচিত নয়।”

Advertisements

তিথির এই মন্তব্য অনেকের কাছে নারীর আত্মরক্ষার পরামর্শ, আবার অনেকের কাছে স্বাধীনতার ওপর অপ্রয়োজনীয় সীমাবদ্ধতা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মতবিভাজন কেউ সমর্থন করছেন তার বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি, কেউ বলছেন এটি ভয়ের সংস্কৃতি তৈরির একটি রূপ।

Advertisements