বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিনোদন

আজ ঐশ্বরিয়ার জন্মদিন

WhatsApp Image 2025-11-01 at 6.38.11 PM

৫২-তে পা দিলেন বলিউডের বিউটি কুইন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বয়স বাড়লেও দীপ্তি কমেনি এক রত্তিও। সৌন্দর্য, মাধুর্য আর আত্মবিশ্বাস মিলিয়ে এখনো যেন নব্বই দশকের সেই তরুণী ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া প্রমাণ করেছেন, সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয় না, তা থেকে যায় চোখে ও মননে আর অনুপ্রেরণায়। ৫২তার জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে, ভক্তরা বলছেন— ঐশ্বরিয়া রাই বচ্চন, সময় তোমার কাছে হার মানিয়েছে।

ভারতীয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের আজ জন্মদিন। ১৯৭৩ সালের ১ নভেম্বর কর্নাটকের ম্যাঙ্গালোরে জন্ম নেওয়া ঐশ্বরিয়া ছোটবেলায় পরিবারসহ মুম্বাইয়ে চলে আসেন। মডেলিং দিয়ে শুরু করে ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতেন। ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’ দিয়ে অভিনয়ে পা রাখেন এবং ‘জিন্স’ সিনেমায় প্রথম বাণিজ্যিক সাফল্য পান। পরে বলিউড ও হলিউডে একাধিক হিট মুভি উপহার দেন। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া।

Advertisements