১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
খাবার-দাবার

কাশ্মীরি কাবাব

কাশ্মীরি কাবাব

উপকরণঃ 

মাংস ১ কাপ,  ১ চা চামচ পেঁপে বাটা,  ১ চা চামচ আদা বাটা,  ১ চা চামচ রসুন বাটা,  ১ টেবিল চামচ কাবাব মাসালা, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, ২ টেবিল চামচ লেবুর রস ,  আধা চা চামচ লবণ।

প্রণালীঃ

প্রথমে মাংস পরিষ্কার করে কিউব করে কেটে নিন এখন সব উপকরণ একসঙ্গে মেখে ম্যারিনেট করে সারা রাত রেখে দিন। এবার রান্নার আগে শিকে গেঁথে তেল ব্রাশ করে নিন। ফ্রাই প্যানে তেল গরম করে তাতে অল্প আঁচে স্যালো ফ্রাই করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন কাশ্মীরি কাবাব।