নিয়মিত ফল খেলে ত্বক ও চুল থাকবে সুন্দর

সুস্থ থাকতে আমাদের প্রতিদিন ফল খাওয়া উচিত। আর ত্বক ও চুলের জন্যও ফল অপরিহার্য। পুষ্টিবিদরা বলেন ফল শুধু শরীরকে সুস্থ রাখে না বরং ত্বক ও চুলের স্বাভাবিক সতেজতা বজায় রাখতেও সহায়ক। দেশি ফলগুলো বিশেষভাবে ত্বক এবং চুলের যত্নে কার্যকরী।
টাটকা ফলের পুষ্টি
টাটকা ফল খেলে তার সব পুষ্টি উপাদান ঠিকঠাক পাওয়া যায়। তবে গাছ থেকে অনেক দিন পর সংগ্রহ করা ফলের পুষ্টিগুণ কমে যায়। বিদেশী ফলগুলোর মধ্যে প্রিজারভেটিভ ব্যবহৃত হয়ে থাকে। যার কারণে তাদের পুষ্টি কিছুটা কম থাকে।
ফলের পুষ্টিগুণ
ফল আমাদের দেহে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ উপাদান ও পানি সরবরাহ করে। ত্বক ও চুলের জন্য এসব উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ফল ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন সি চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ত্বক ও চুলের গঠনমূলক প্রোটিন কোলাজেন তৈরি করতে ভিটামিন সি বিশেষ ভূমিকা রাখে।
ফলের বৈচিত্র্য
প্রতিদিন এক ধরনের টক এবং এক ধরনের রঙিন ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। রঙিন ফল থেকে ভিটামিন এ পাওয়া যায় আর টক ফল থেকে ভিটামিন সি পাওয়া যায়। তবে মনে রাখবেন ভিটামিন সি তাপের কারণে নষ্ট হয়ে যায়। তাই আচার বা চাটনি থেকে এই ভিটামিন পাওয়া যাবে না। দেশি ফলগুলোর মধ্যে যেমন—আম, জাম, কাঁঠাল, আতা, আমড়া, জাম্বুরা, লটকন, আমলকী, ডালিম, লেবু, করমচা, ডাব ইত্যাদি বিশেষ উপকারী।

ত্বকের প্যাক
নারকেল দুধ ও ওট পাউডার প্যাক: এক টেবিল চামচ নারকেল দুধ এবং এক টেবিল চামচ ওট পাউডার মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং বয়সের ছাপ কমায়।
আমলকী ও দই প্যাক: এক টেবিল চামচ আমলকী রস, এক চা চামচ টক দই ও বেসন মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
কমলা বা মাল্টা প্যাক (তৈলাক্ত ত্বকের জন্য): এক চা চামচ কমলা বা মাল্টার রস, টক দই ও মধু মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বকের তৈলাক্ত ভাব কমাবে।
ঘরোয়া সিরামত্বকের জন্য সিরাম: এক টেবিল চামচ পেয়ারা রস, এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং এক ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সিরাম তৈরি করুন। এটি ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখবে।
তৈলাক্ত ত্বকের জন্য সিরাম: এক টেবিল চামচ কমলা বা মাল্টার রস, অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সিরাম তৈরি করুন।
চুলের জন্য ফলআমলকী তেল: চারটি আমলকী কেটে, এক চা চামচ মেথি এবং নারকেল তেল মিশিয়ে জ্বাল দিন। এক দিন পর ছেঁকে নিন। এটি চুলকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর রাখবে।
চুলের হেয়ারপ্যাক: মাঝারি আকারের এক পাকা কলা, টক দই, অ্যালোভেরা জেল, মেথি, ত্রিফলা গুঁড়া, মধু ও নারকেল তেল মিশিয়ে ব্লেন্ড করুন। এটি শুষ্ক চুলের জন্য অত্যন্ত কার্যকরী
।ফল খাওয়ার পাশাপাশি এগুলো দিয়ে ত্বক ও চুলের যত্ন নিলে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য।



