চাঁদপুরে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এবছর চাঁদপুর জেলার ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪হাজার ৩১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন। পাশের হার ৪৮ দশমিক ৬২ ভাগ।
৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাস করেনি। জিপিএ-৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। পাশের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে ।
চাঁদপুর সরকারি কলেজে ৫৪২ জন শিক্ষার্থী সকল বিভাগে অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন। পাশের হার ৯০ দশমিক ৯৬ ভাগ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে সকল বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫৩১ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাশের হার ৭৮ দশমিক ৩২ ভাগ। চাঁদপুর আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ৫০৯ জন এবং উত্তীর্ণ হয় ৩৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭জন। পাশের হার ৭৬ শতাংশ।
এছাড়া জেলার মতলব দক্ষিণ উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি।



